নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গলসির বড়দিঘি গ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ওই পার্টি অফিসের বাইরে একটি বাইক রাখা ছিল। সেই সময় বিহার থেকে আসা একটি বাস হোটেলের পার্কিংয়ের দিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় বাইকটি পড়ে যায়। স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে ওই বাসের যাত্রীরা পার্টি অফিসে চড়াও হয়। তারা বেশকিছু পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে গলসি থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। নিশ্চয়ই পুলিস ব্যবস্থা নেবে।



