সংবাদদাতা, মানকর: সোমবার পথ দুর্ঘটনায় গলসি থানার সিভিক ভলান্টিয়ার নন্দদুলাল দেবনাথের(৩৩) মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ও চার বছরের শিশুপুত্র গুরুতর জখম হয়েছে। পুলিস জানিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে বাইকে চেপে বর্ধমানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ফেরার পথে বর্ধমানের ফাগুপুরের কাছে দুপুর ২টো নাগাদ একটি চারচাকা গাড়ি তাঁর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে।



