সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার বেলগ্রাম মোড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম অজয়কুমার দত্ত (৪৮)। তাঁর বাড়ি বেলগ্রামেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে তিনি এক আত্মীয়কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। বেলগ্রাম মোড়ে তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটি পুলিস বাজেয়াপ্ত করেছে।
Advertisement
কাটোয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক: কাটোয়া থানার মেঝিয়ারি গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম পল্টু মাঝি(৩০)। বৃহস্পতিবার বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। আত্মঘাতী যুবক: বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম গুরুচন্দ্র বাগদি(২৬)। মঙ্গলবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে আনা হয়। বুধবার ভোরে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
জামালপুরে কারখানার লিফ্ট থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু: জামালপুর থানা এলাকায় কারখানার লিফ্ট থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রভাস দেবনাথ(৬২)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার হাবড়ায়। মঙ্গলবার বিকেলে লিফটে মালপত্র তোলার সময় আচমকা তিনি পড়ে যান। কারখানার অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।