সংবাদদাতা, মানকর: পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিল গলসির এক ছাত্রী। শনিবার গলসির আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বসে পরীক্ষা দেয় ছাত্রী রিয়া রায়। তার বাড়ি গলসির শিকারপুর গ্রামে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। এদিন অঙ্ক পরীক্ষা চলাকালীন আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও গলসি থানার পুলিস তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র দে বলেন, পরীক্ষা শুরু হওয়ার ৪০মিনিট পর রিয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তড়িৎ চট্টোপাধ্যায় বলেন, চিকিৎসার পর সুস্থ বোধ করায় ওই ছাত্রী বেডে বসেই পরীক্ষা দেয়।
পানাগড়ে পরীক্ষার্থীকে পুলিসের সহায়তা: পানাগড় বাজার হিন্দি হাইস্কুলে এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। কীভাবে পরীক্ষাকেন্দ্রে ঢুকবে, তা নিয়ে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি কাঁকসা থানার পুলিসের নজরে আসে। এক সিভিক ভলeন্টিয়ার বাইকে করে ওই ছাত্রীকে বাড়ি নিয়ে যায়। এরপর সে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষাকেন্দ্রে ঢোকে। পুলিসের এই পদক্ষেপে খুশি ছাত্রীর পরিবার।