Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

গলসিতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার খানো গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম মৌসুমি পাল(৩৬)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তিনি মারা যান। রান্না করার সময় তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। 
Advertisement
অন্য একটি ঘটনায় ভাতার থানার বলগোনায় কীটনাশক খেয়ে এক প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম রুমা পাঁজা(৫২)। শুক্রবার সকালে তিনি কীটনাশক খান। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। 
অপর একটি ঘটনায় বর্ধমান শহরের বাদামতলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম রোহিত সি(৩৪)। হাওড়ায় তাঁর আদি বাড়ি। কর্মসূত্রে বর্ধমান শহরের বাদামতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। শুক্রবার দুপুরে ভাড়া বাড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কীভাবে তাঁর মৃত্যু হল তা জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ