সংবাদদাতা, বর্ধমান: গালিগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম দেবাশিস ভক্ত। গলসি থানার সাঁকোর মিনিবাজার এলাকায় তার বাড়ি। শুক্রবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৬ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গলসি থানার কুলগড়িয়ায় শুঁড়িখানার কাছে ঘটনাটি ঘটে। রাতে কুলগড়িয়া ডিভিসি বাঁধ এলাকার বাসিন্দা কার্তিক হালদার শুঁড়িখানার কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় এসে দেবাশিস তাঁকে গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলের কাছেই পেরায়া বিক্রি করছিলেন হরিহর মাঝি। তিনি ঘটনার কথা জানিয়ে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।



