Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে মোবাইলের দোকানে চুরি

গলসিতে মোবাইলের দোকানে চুরি
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: রবিবার রাতে গলসি বাজারের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক শেখ সাদ্দাম বলেন, রাত প্রায় ৩টে নাগাদ আমি জানতে পারি দোকানের শাটার খোলা রয়েছে। আমি এসে দোকানের ভিতর ঢুকে দেখি সমস্ত মোবাইল দুষ্কৃতীরা নিয়ে চলে গিয়েছে। প্রায় ১৭০টি মোবাইল ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে দেখলাম শাটার তুলেই তারা ঢুকেছে। বস্তা ভর্তি করে মোবাইল নিয়ে গিয়েছে। মাত্র ১ মাস হল দোকান শুরু করেছিলেন ওই ব্যবসায়ী। ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানে এভাবে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। গলসি বাজার কমিটির সম্পাদক বজরুল রহমান মণ্ডল বলেন, আমরা চাই বাজার এলাকায় নিরাপত্তা বাড়ানো হোক। ঘটনার কথা জানতে পেরে এলাকায় উপস্থিত হয় গলসি থানার পুলিস। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ