সংবাদদাতা, মানকর: গলসি বাজারের একটি ফোনের দোকান থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরির অভিযোগে পুলিস দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। গলসি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে ১৯নম্বর জাতীয় সড়কের পাশে গলসি বাজারের ওই দোকান থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি হয়। যা নিয়ে থানায় অভিযোগ করেন দোকানের মালিক শেখ সাদ্দাম।



