সংবাদদাতা, মানকর: সোমবার গলসির ভাষাপুল মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম ইন্দ্রজিৎ সুব্বা(২৮)। গলসি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১০টা নাগাদ গলিগ্রাম থেকে বেরিয়ে তিনি পুরষার দিকে যাচ্ছিলেন। সেইসময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



