সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে গলসি থানার পুলিস। ধৃতের নাম বাপ্পা বাগদি ওরফে আনন্দ। তার বাড়ি গলসি থানার অনুরাগপুরে। শুক্রবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি থেকেই উদ্ধার হয় অপহৃতা কিশোরী। পুলিস জানিয়েছে, ওই কিশোরীর বাড়ি গলসি থানার শ্রীধরপুরে। ২২ ফেব্রুয়ারি সে বাড়ি থেকে বের হয়। সেই সময় তার বাবা-মা কাজে বেরিয়েছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও কিশোরীর হদিশ পাননি পরিবারের লোকজন। পরে তাঁরা জানতে পারেন, বাপ্পা ওই কিশোরীকে অপহরণ করে লুকিয়ে রেখেছে। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Advertisement
গলসিতে প্রতিবেশীকে ইটের আঘাত: বচসা চলাকালীন স্ত্রীকে গালিগালাজ করছিল প্রতিবেশী। তার প্রতিবাদ করায় রড ও ইট দিয়ে স্বামীকে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম শেখ কাশেম আলি ওরফে কাঞ্চন। শনিবার ভোররাতে তাকে খানো গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মেলায় প্রতিবেশী যুবককে মারধর, রায়নায় ধৃত ২: মেলায় প্রতিবেশী যুবককে মারধরের ঘটনায় রায়না থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম তন্ময় ধারা ও লালন ধারা। তাদের বাড়ি রায়না থানার বনতির গ্রামের ধারাপাড়ায়। শনিবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বনতির গ্রামে মেলা দেখতে যান স্থানীয় যুবক শেখ মফিজুল। সেখানে তন্ময় ও লালন তাঁকে মারধর করে। এমনকী, তাঁর গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। মফিজুলের বাবা শেখ রমজান থানায় অভিযোগ দায়ের করেন।