Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা

গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: সোমবার ১৯নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম ও গলসির মাঝামাঝি এলাকায় একটি দুর্ঘটনায় এক ব্যক্তি জখম হলেন। তাঁর নাম মোজাম্মেল মণ্ডল। পুলিস সূত্রে জানা গিয়েছে, পাইপ বোঝাই একটি ট্রাক্টর বর্ধমানের দিকে যাচ্ছিল। দ্রুতগতি থাকার জন্য আচমকা সেটি উল্টে যায়। তাতে চালক ছাড়াও মালিক মোজাম্মেল মণ্ডল ছিলেন। দুঘর্টনায় তিনি চাপা পড়ে যান। পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। চালক পলাতক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ