সংবাদদাতা, বর্ধমান: ঘুমন্ত অবস্থায় বধূর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম অন্যন বাগদি। বাড়ি গলসি থানার আদড়াহাটি গ্রামে। রবিবার সন্ধ্যায় আদড়াহাটি বাসস্টপ থেকে গ্রেপ্তারের পর ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, রবিবার ভোরে ওই বধূ ঘরে ঘুমিয়েছিলেন। অভিযোগ, সেসময় অন্যন ঘরে এসে তাঁর হাত ধরে টানাটানি করে। ওই বধূ চিৎকার শুরু করলে তাঁর মুখ টিপে ধরে। টাকার বিনিময়ে তার সঙ্গে যেতে বলে। মহিলা লাথি মেরে তাকে সরিয়ে দিলে সে পালিয়ে যায়।
ওই বধূর অভিযোগ, এরপর তিনি স্বামীকে নিয়ে ওই যুবকের বাড়িতে যান। তার পরিবারকে সব কথা জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে সোমবার সকালে ওই পরিবারের লোকজন বাড়িতে এসে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মহিলা ও তাঁর স্বামীকে মারতে উদ্যত হয়। এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দেন। পরে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।