সংবাদদাতা, বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস ও তাঁর দু’লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এক বিবাহিত যুবক গ্রেপ্তার হল। রবিবার ভোরে গলসি থানার পুলিস সাহেব মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি বাঁকুড়ার সোনামুখী থানার দুবরাজপুরে। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, দু’বছর আগে গলসি থানা এলাকার এক যুবতীর সঙ্গে সাহেবের পরিচয় হয়। অভিযোগ, সাহেব নিজের বিয়ের কথা গোপন করে ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে বেশ কয়েকবার সহবাসও করে। এমনকী, বাড়ি করার জন্য ওই যুবতীর কাছে টাকা চায়। মেয়েটি নিজের গয়না বন্ধক রেখে তাকে দু’লক্ষ টাকা দেন। অভিযোগ, এরপর ওই যুবতী দুবরাজপুরে সাহেবের বাড়ি দেখতে যেতে চাইলে সে তাঁকে সেখানে না যাওয়ার জন্য চাপ দেয়। ৩ জানুয়ারি ওই যুবতী দুবরাজপুরে গিয়ে জানতে পারেন, সাহেব বিবাহিত। তার তিন সন্তান রয়েছে। এরপর যুবতী থানায় অভিযোগ দায়ের করেন।
গলসি ও আউশগ্রামে বালিবোঝাই ট্রাক্টর সহ ধৃত ৩: বালিবোঝাই দু’টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। ট্রাক্টর দু’টির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি ওই থানার জয়কৃষ্ণপুর ও গোহগ্রামে। পুলিস জানিয়েছে, রবিবার ভোরে গোহগ্রামের দিক থেকে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে ট্রাক্টর দু’টি আসছিল। পুলিস তাড়া করে তাদের ধরে ফেলে।
গলসিতে গ্রেপ্তার ১: মদের আসর বসানোর প্রতিবাদ করায় মুরগি কাটার ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে রবিবার শ্রীকান্ত বাগদি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। তার বাড়ি গলসি থানার পারাজ গ্রামে। পুলিস জানিয়েছে, পারাজ গ্রামের বাসিন্দা সুভাষ বাগদির বাড়ির সামনে বহুদিন ধরে শ্রীকান্ত মুরগির ব্যবসা করে।