Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির নথি তৈরি করার নামে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত

জমির নথি তৈরি করে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পাড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক চালককে গ্রেপ্তার করল পুলিশ

জমির নথি তৈরি করার নামে প্রতারণা,  গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৬ জুলাই, ২০২৬ ১৩:১৪
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: জমির নথি তৈরি করে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পাড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক চালককে গ্রেপ্তার করল পুলিশ।  জানা গিয়েছে, ধৃতের নাম চণ্ডী মোদক। তাঁর বাড়ি পাড়া এলাকায়। পাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। 

Advertisement

পুলিশের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের একটি দোকান রয়েছে। সেখানে বিভিন্ন অনলাইন সংক্রান্ত কাজকর্ম করা হয়। পাশাপাশি সেই ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অস্থায়ী গাড়ি চালকও ছিল সে। শনিবার এক ব্যক্তির কাছে জমির নথি তৈরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করে নেয়  চণ্ডী। জানা গিয়েছে এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কিন্তু লিখিতভাবে অভিযোগ না হওয়ায় পুলিশ কিছু করতে পারেনি। ওইদিন অভিযোগ হওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গ্রেপ্তার করে অভিযুক্তকে। এরপর আজ ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে চারদিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ