Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে বিজেপি কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান

গলসিতে বিজেপি কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: রবিবার গলসির শিড়রাই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে এলাকার বহু বিজেপি কর্মী-সমর্থক শাসকদলে যোগদান করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল ঘোড়ুই, তৃণমূলের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় প্রমুখ। সেখানেই বিধায়ক ও ব্লক সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদানের পর বিক্রমপুরের বাসিন্দা সুশীল বাগদি বলেন, আগে বিজেপি করতাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ভালো কাজ করছেন। তা দেখেই এই দলে যোগ দিয়েছি। ব্লক সভাপতি বলেন, প্রায় ৪০০ মানুষ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। ওঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের আদর্শ সম্পর্কে জানানো হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ