Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে বিদ্যাসাগর মেলা শুরু

গলসিতে বিদ্যাসাগর মেলা শুরু
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: মঙ্গলবার গলসি-১ ব্লকের মানকরে শুরু হল ২১তম বিদ্যাসাগর মেলা। মঙ্গলবার মানকর উচ্চ বিদ্যালয়ের কথামালা মঞ্চে মেলার সূচনা করেন সাংসদ কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নেপালচন্দ্র ঘোড়ুই সহ বিশিষ্টরা। এদিন স্কুল প্রাঙ্গণে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা। সংসদকে কাছে পেয়ে মানকর হাসপাতালের বেহাল দশা ও এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে খারাপ বলে কথা তুলে ধরেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা বলেন, এই হাসপাতালের উপর স্থানীয় বাসিন্দা ছাড়াও আউশগ্রামের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ নির্ভর করেন। মানকর স্টেশনে দূরপাল্লার কিছু ট্রেনের স্টপেজের দাবিও জানানো হয়। সাংসদ বলেন, ট্রেনের স্টপেজের বিষয়টি ইতিমধ্যেই রেল বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। মেলা কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। স্থানীয়রা ছাড়াও আউশগ্রাম-২ ব্লক এবং পানাগড়, পারাজ সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ প্রতিদিন মেলা দেখতে আসেন। উচ্চ বিদ্যালয় চত্বরে বইমেলা ও বাইরে অন্যান্য বিকিকিনির দোকান বসেছে। প্রতিদিন সকলের জন্য বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ