সংবাদদাতা, বর্ধমান: গলসি-১ ব্লকের রামগোপালপুর উচ্চবিদ্যালয়ে পালিত হল গঙ্গা উৎসব-২০২৪। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবটি আয়োজিত হয়। প্রভাত ফেরি, আলোচনা, ক্যুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা গঙ্গা কমিটির উদ্যোগে জেলাশাসকের নির্দেশে এবং গলসি-১ বিডিওর সহযোগিতায় গঙ্গা উৎসব পালিত হয়।
Advertisement
শতাব্দী প্রাচীন রামগোপালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে। স্থাপিতকাল থেকেই বিদ্যালয়টি সুনামের সাক্ষী বহন করে আসছে। এদিন ছুটির আবহে গঙ্গা উৎসবটি স্কুলের পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী, এলাকার বিশিষ্ট মানুষ এবং অতিথিদের নিয়ে আয়োজিত হয়। এদিন উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবদাস ঘোষ, কমিটির সদস্য শেখ গোলাম মোর্তজা, শিক্ষক প্রতিনিধি প্রশান্ত মালিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় গঙ্গাদূষণ ও প্লাস্টিক বর্জন নিয়ে বক্তব্য রাখেন প্রশান্ত মালিক।



