Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসির হোটেলে মধুচক্র, উদ্ধার ১২ মহিলা ও তিনজন পুরুষ

গলসির হোটেলে মধুচক্র, উদ্ধার ১২ মহিলা ও তিনজন পুরুষ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে সেই হোটেলে মঙ্গলবার হানা দিল পুলিস। গলসি থানার অন্তর্গত সিমনোড় এলাকার ঘটনায় উদ্ধার করা হয় ১২ জন মহিলা ও ৩ জন পুরুষকে। হোটেলের মালিক সহ এককর্মীকে আটক করা হয়েছে। এদিন হানার সময় উপস্থিত ছিলেন ডিএসপি অজয় শঙ্কর চট্টোপাধ্যায়, সিআই শৈলেন্দ্র উপাধ্যায়, গলসি থানার আধিকারিক অরুণ সোম। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, ওই হোটেলে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর। হোটেলটি চালাতেন এক স্থানীয় বাসিন্দা। অভিযোগ, দিনরাত মধুচক্র চলত ওই হোটেলে। এদিন উদ্ধার হওয়া মহিলা ও পুরুষের মধ্যে স্থানীয়রাও রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন হানা দেওয়ার সময় বেশকিছু নথিপত্র ও ক্যাশ টাকা বাজেয়াপ্ত করা হয়। হোটেলে মধুচক্র চালানোর প্রমাণও পেয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ