Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসি পুলিসের সাহায্যে মানসিক ভারসাম্যহীনকে ফিরে পেল পরিবার

গলসি পুলিসের সাহায্যে মানসিক ভারসাম্যহীনকে ফিরে পেল পরিবার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: গলসি থানার পুলিসের উদ্যোগে শনিবার পরিবার ফিরে পেলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কনকনদিঘি গ্রামের বাসিন্দা সুখেন্দু বৈদ্য। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৪৮ বছর বয়সি সুখেন্দুবাবু মানসিক ভারসাম্যহীন। তিনি গত ১৫ ফেব্রুয়ারি আচমকা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান পাননি। শুক্রবার গলসির কুলগড়িয়া মোড়ে তাঁকে ১৯ নম্বর জাতীয় সড়ক পার হতে দেখেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মহম্মদ ইব্রাহিমকে বিষয়টি জানান। তিনি সুখেন্দুবাবুকে উদ্ধার করে বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। পুলিসের এই উদ্যোগে খুশি সুখেন্দুবাবুর পরিবারের সদস্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ