Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসি-১ ব্লকে ‘বাংলার বাড়ি’ থেকে নাম সরানোর আবেদন পঞ্চায়েত প্রধানের

গলসি-১ ব্লকে ‘বাংলার বাড়ি’ থেকে নাম সরানোর আবেদন পঞ্চায়েত প্রধানের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তালিকায় নিজের নাম দেখতে পান গলসি-১ ব্লকের শিড়োরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস। তারপরেই তিনি ব্লক আধিকারিকের কাছে নাম বাদ দেওয়ার আবেদন জানালেন। বৃহস্পতিবার গলসি-১ ব্লক অফিসে ঘটনাটি ঘটেছে। সোনালীদেবী বিডিওর কাছে লিখিতভাবে জানান, আমার পঞ্চায়েত এলাকার অনেক দুঃস্থ মানুষ এখনও বাড়ি পাননি। তাঁদের কথা ভেবে আমার নাম বাতিলের আবেদন জানাচ্ছি।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারিকরা কয়েক দফায় যাচাই করেছেন। তারপরেই ওই তালিকায় নাম উঠেছে। প্রধানের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা থেকে দলের নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হতে বলছেন। সেই নির্দেশ মেনেই উনি এমন কাজ করেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ