Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসি বাজারে নিরাপত্তার দাবিতে থানায় ডেপুটেশন

গলসি বাজারে নিরাপত্তার দাবিতে থানায় ডেপুটেশন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: বাজারে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গলসি থানায় ডেপুটেশন জমা দেওয়া হল। উল্লেখ্য, কয়েকদিন আগে গলসি বাজারের একটি মোবাইলের দোকানে চুরি হয়ে যায়। ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই থাকা ওই দোকানে চুরি হওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দীর্ঘদিন পরেও সেই চুরির কোনও কিনারা না হওয়ায় এদিন বাজার কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীরা থানায় যান। অ্যাসোসিয়েশনের পক্ষে অরিন্দম নন্দী বলেন, গলসি বাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০০ ব্যবসায়ী রয়েছেন। বাজারে নিরাপত্তা নিয়ে পুলিসের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার তদন্ত জোরকদমে চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ