সংবাদদাতা, মানকর: আবাস যোজনার ঘরের তালিকা দুর্নীতিমুক্ত করা, ১০০ দিনের কাজ চালু করা সহ একাধিক দাবিতে মঙ্গলবার গলসি-২ বিডিও অফিসে ডেপুটেশন দিল বাম যুব সংগঠন ডিওয়াইএফ। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মনসিজ হোসেন, সোনা মুখোপাধ্যায়। গলসি বাজার থেকে এদিন মিছিল শুরু হয়। আবাসের ক্ষেত্রে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে নিরপেক্ষভাবে সার্ভে করার দাবি তোলা হয় মিছিল থেকে।



