Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোলাপবাগে রাস্তার উপর আবাসনের নোংরা জল  

গোলাপবাগে রাস্তার উপর আবাসনের নোংরা জল
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে একটি আবাসনের নোংরা জল রাস্তার উপর দিয়ে বইতে থাকায় এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পথচলতি লোকজনদের নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েকদিন ধরেই ওই আবাসনের জল রাস্তায় এসে জমা হচ্ছে। ঠিকমতো নিকাশি ব্যবস্থা না করেই বড় বিল্ডিং করার খেসারত স্থানীয়দের দিতে হচ্ছে। শনিবার পরিস্থিতি আরও খারাপ হয়। নোংরা জলের পরিমাণ বেড়ে যায়। রাস্তার একটি লেন দিয়ে যাতায়াত করাই দায় হয়ে ওঠে। সুমন সর্দার নামে এক ব্যক্তি বলেন, শৌচালয়ের জল রাস্তার উপর জমা হয়ে রয়েছে। পায়ে লাগলে চর্মরোগ হওয়ার সম্ভাবনা। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পদক্ষেপ নেওয়া হবে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ