Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোলাপবাগ মোড়ে বহুতলের নোংরা জল রাস্তায়, অবরোধ

গোলাপবাগ মোড়ে বহুতলের নোংরা জল রাস্তায়, অবরোধ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নিকাশি ব্যবস্থা না থাকায় গোলাপবাগ মোড়ে একটি বহুতলের নোংরা জল রাস্তায় জমা হয়েছে। পথচলতি লোকজন বিপাকে পড়ছেন। তাতেও কর্তৃপক্ষর টনক নড়েনি। ঘটনার প্রতিবাদে বুধবার কংগ্রেস ওই এলাকায় রাস্তা অবরোধ করে। দলের নেতা গৌরব সমাদ্দার বলেন, এক মাসের বেশি সময় ধরে ওই এলাকায় জল জমে রয়েছে। নোংরা জলের উপর দিয়েই পথ চলতি লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। ওই আবাসনে প্রায় ৩০০টি পরিবার রয়েছে। অথচ সেখানে নিকাশির সুবন্দোবস্ত নেই। সেখানকার আবাসিকদের জন্য সাধারণ মানুষকে কেন দুর্ভোগ পোহাতে হবে? কর্তৃপক্ষ নিকাশির ব্যবস্থা না করলে লাগাতার আন্দোলন করা হবে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, নিকাশির ব্যবস্থা ওই সংস্থাকে করতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ