Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোলাপবাগে আবাসনের জল জমল রাস্তায়, ক্ষোভ

গোলাপবাগে আবাসনের জল জমল রাস্তায়, ক্ষোভ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ফের বর্ধমানের গোলাপবাগে একটি আবাসনের জল জমল রাস্তার উপর। নোংরা জলের উপর দিয়েই যাতায়ত করতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁরা বলেন, জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা না করেই ওই আবাসনটি তৈরি হয়েছে। শৌচালয়ের জলও সেখানে জমা হচ্ছে। কয়েক দিন আগে এলাকার বাসিন্দারা সেখানে বিক্ষোভও দেখান। মাঝে কিছুদিন জল ছিল না। ফের দু’দিন আগে থেকে জল জমতে থাকে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় সমস্যা হচ্ছে। আবাসনের নির্মাণকারী সংস্থাকে জল নিকাশির ব্যবস্থা করতে বলা হয়েছে। তারা তা না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ