Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়ালঘরে অগ্নিকাণ্ডে জখম ৩টি গোরু

গোয়ালঘরে অগ্নিকাণ্ডে জখম ৩টি গোরু
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: খড়ের পালুই ও গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ফলে তিনটি গোরু অগ্নিদগ্ধ হল। রবিবার রাতের ওই ঘটনা বড়ঞা থানার ফতেপুর গ্রামের। পরে সেখানে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা তথা গ্রামের রেশন দোকানের মালিক অজিত কুমার দে বলেন, প্রতিবছর আমার খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এবছর পালুইয়ের সঙ্গে গোয়ালঘরেও আগুন লাগল। এটা কখনই আগুন লাগার ঘটনা হতে পারে না। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনটি গোরু আগুনে পুড়ে জখম হয়েছে। ঘটনায় পুলিসে অভিযোগ করা হয়েছে। লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। বড়ঞা থানার পুলিস অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ