নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর পঞ্চায়েতের জামবাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। ঢালাই হয়ে যাওয়ার পর আচমকা বাধা আসায় নির্মাণকাজ বন্ধ। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে। বিডিও সৌমেন বণিক বলেন, ঠিকাদার সংস্থাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, প্রায় ২৯লক্ষ টাকা খরচে জামবাড়ি গ্রামে দোতলার সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ জোর গতিতে হচ্ছিল। দ্বিতল ঢালাইয়ের কাজও সম্পূর্ণ। এরপরই স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থাকে কাজে বাধা দেয়। ওই সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছনোর জন্য একটি খাল রয়েছে। তার উপর কংক্রিটের সেতুর দাবি তোলা হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, আগে সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য খালের উপর কংক্রিটের ব্রিজ হোক, তারপর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে। ঠিকাদার সংস্থা বাধা পেয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচের দ্বারস্থ হন। সিএমওএইচ এনিয়ে নন্দীগ্রামের বিডিওকে হস্তক্ষেপ করার জন্য চিঠি দিয়েছেন।
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ শঙ্করপ্রসাদ মাহাত বলেন, দ্বিতল বিশিষ্ট সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। কিন্তু, ঢালাইয়ের কাজ হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের পক্ষ থেকে এজেন্সিকে বাধা দেওয়া হয়েছে। তারপর থেকেই কাজ বন্ধ রয়েছে। খালের উপর ব্রিজের দাবিতে বাধা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর শুধুমাত্র সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণের জন্য অর্থ পেয়েছে। রাস্তা কিংবা সেতু তৈরির জন্য টাকা আসে না। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে।