নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২৮ কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার সাদা পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতার নাম কিরণ দেবী। সে আদতে বিহারের বাসিন্দা। তবে একবছর ধরে মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে বসবাস করত। পেশায় বাড়ির আয়ার কাজ করত সে। তবে এই কাজের আড়ালে সে গাঁজার ব্যবসাই করে চলছিল। বুধবার বিকেলে মাটিগাড়া থানার সুটকি গোডাউন সংলগ্ন এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। তার হেফাজত থেকে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। বৃহস্পতিবার ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।



