সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার থেকে গাজোলের হরিদাস গ্রামে দু’দিন ব্যাপী প্রাচীন গ্রাম পুজো শুরু হল। চলবে আজ, মঙ্গলবার পর্যন্ত। এদিন শোভাযাত্রা সহকারে স্থানীয় পুকুর থেকে মঙ্গলঘট ভরা হয়। পুজো কমিটির অন্যতম সদস্য শ্যামল সরকার বলেন, গ্রামে প্রাচীন সোনামুখী চামুণ্ডা এবং আড়াইডাঙ্গা কালী মায়ের মুখোশ রয়েছে। গ্রামের মঙ্গল কামনায় ২০০ বছর আগে গ্রাম পুজো শুরু হয়। সেই পরম্পরা আজও অঁটুট রয়েছে। এই পুজো উপলক্ষ্যে মেলা, লোকগীতি, যাত্রাপালা হবে।



