Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের এমএসএমই ক্যাম্পে নানা সুবিধা বন্টন

গাজোলের এমএসএমই ক্যাম্পে নানা সুবিধা বন্টন
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ:  শুক্রবার বিকেলে গাজোল ব্লক ক্যাম্পাসে এমএসএমই (ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্রদপ্তর) ক্যাম্পে উপভোক্তাদের নানা সুবিধা প্রদান করা হল। এতে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন, গ্রামীণ এলাকার মানুষ আগে এমন সুবিধা বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে রাজ্যের মধ্যে গাজোল তৃতীয়। মানুষ অনেক সুবিধা পাচ্ছে। এদিন কৃষকদের ভুট্টা, ছোলা বীজ প্রদান সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আলমারি প্রদান করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ