Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের বধূর পুরনো এপিক নম্বর গুজরাতে

গাজোলের বধূর পুরনো এপিক নম্বর গুজরাতে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের এক আদিবাসী বধূর পুরনো এপিক নম্বর গুজরাতে অন্য এক বাসিন্দার কাছে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এমন খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয় এবং ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বধূর নাম হেমাগিনি হেমব্রম। শ্বশুর বাড়ি গাজোলের সূর্যদিঘি গ্রামে। ওই বধূর বাবার বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভায় রতনপুরে। সেখানে ওই মহিলা আগে ভোটার কার্ড করেন। বিয়ের পরে গাজোলে এসে আরও একটি নতুন ভোটের কার্ড করেন। যার এপিক নম্বর ভিন্ন। অভিযোগ, সম্প্রতি তিনি জানতে পারেন, পুরনো ভোটার কার্ডের এপিক নম্বরে গুজরাতের অন্য একজনের নাম রয়েছে। হেমগিনি হেমব্রম বলেন, আমার এপিক নম্বর গুজরাতে চলে গিয়েছে। কীভাবে হল জানি না। বুঝতে পারছি না। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, তাঁর পুরনো একটা এপিক ছিল, সেটা অন্য কোথাও ইস্যু হয়েছে বলে শুনেছি। আমরা সতর্ক রয়েছি। সমস্ত বিএলওকে আমরা ভালো করে দেখে নিতে বলব। যদি এমনটা থাকে, খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ