সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার গাজোল পঞ্চায়েত সমিতি এবং স্থানীয় উৎসব কমিটির উদ্যোগে পাঁচ দিন ব্যাপী গাজোল উৎসব ও সিধু- কানহু-বীরসা-জিতু মেলার সূচনা হল। এদিন ওই উৎসব উপলক্ষ্যে গাজোলজুড়ে পদযাত্রা করা হয়। স্থানীয় স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়। সেখানে আদিবাসী নৃত্য নজর কাড়ে। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর, গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। উৎসবের মঞ্চ থেকে বিডিও গাজোলবাসীকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন। তিনি বলেন, গাজোলের শ্রীবৃদ্ধি হোক। উন্নতি হোক। গাজোলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে হবে।



