Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে পথ দুর্ঘটনায় মা, মেয়ের মৃত্যু

গাজোলে পথ দুর্ঘটনায় মা, মেয়ের মৃত্যু
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মা ও মেয়ের। মালদহের গাজোলে ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও একজন। শুক্রবার রাতের ঘটনা। মৃতদের নাম সুদীপ্তা রায়চৌধুরী (৪৬) এবং সাইনি রায়চৌধুরী (২১)। তাঁদের বাড়ি গাজোলের কদুবাড়ি এলাকায়। 
Advertisement
রাতে মামার বাইকে চেপে মাকে নিয়ে ধাবায় খেতে যান সাইনি। ফেরার পথে এই দুর্ঘটনা। মশালদিঘি সংলগ্ন এলাকায় পিছন থেকে একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়ির ধাক্কায় তিনজনই ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপ্তার। মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে সাইনির মৃত্যু হয়। বাইকচালক গুরুতর জখম হয়েছেন।
জানা গিয়েছে, মা ও মেয়ে সংস্কৃতি মহলে পরিচিত মুখ ছিলেন। সাইনি বাচিক শিল্পী। তিনি চলতি বছর রাজ্য যুব উৎসবে পুরস্কৃত হন। সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজোল থানার পুলিস জানিয়েছে, পথ দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ