সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের জেলার আধিকারিকেরা। উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ (১) মৌসুমি বন্দ্যোপাধ্যায় , গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন চৌধুরী সহ অন্যরা। ডেপুটি সিএমওএইচ বলেন, এদিন হাসপাতালে ভিজিট হয়েছে। পরিষেবা সহ বিভিন্ন দিক দেখা হয়েছে। যদিও হাসপাতালের সুপারের মন্তব্য, পরিদর্শন না। হাসপাতালের আভ্যন্তরীণ কাজে তাঁরা এসেছিলেন।



