Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে দুর্ঘটনায় মৃত্যু

গাজোলে দুর্ঘটনায় মৃত্যু
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার গাজোলের ঢাকনাপাড়া মোড়ে অটো এবং বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম অমূল্য মণ্ডল (৪৮)। বাড়ি ইমামনগর এলাকায়। অমূল্যবাবু কৃষকের কাজ করতেন। এদিন গাজোল সদরে আসেন অমূল্য। কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয়। জখম অমূল্যকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাজোল থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কীভাবে হল, তদন্ত করে খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ