Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা সহ গ্রেপ্তার

গাঁজা সহ গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: রবিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় পুলিসের অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবালু চক্রবর্তী। সে নদীয়া জেলার বাসিন্দা। শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালায় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস। এক যাত্রীর হেফাজতে থাকা দু’টি ব্যাগ থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
Advertisement
গত শুক্রবারও ওই ব্লকের ঘোষপুকুরে পুলিস অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজা সহ অর্ণব মণ্ডল নামে কৃষ্ণনগরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে। সেখানেও শিলিগুড়ি-কলকাতাগামী একটি বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিস। তদন্তকারী পুলিসের এক আধিকারিক বলেন, কোচবিহার থেকে গাঁজা এনে তা শিলিগুড়ি হয়ে সড়কপথে কলকাতায় নিয়ে যাচ্ছে পাচারকারীরা।
সম্পর্কিত সংবাদ