সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার হল এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অর্ণব মণ্ডল। সে কৃষ্ণনগরের মধুপুরের বাসিন্দা।
Advertisement
পুলিস সূত্রে খবর, সোর্স মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিস। এরপর শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাসকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। বাসের এক যাত্রীর হেফাজতে থাকা তিনটি ব্যাগে ২৩কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর যাত্রীকে পুলিস গ্রেপ্তার করে। পুলিসের প্রাথমিক অনুমান, গাঁজা শিলিগুড়ি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



