Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা সহ ধৃত দুই  

গাঁজা সহ ধৃত দুই
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুডহোপ চা বাগানের শ্রমিক আবাস থেকে চার কেজি গাঁজা উদ্ধার করল মাল থানার পুলিস। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডামডিমের শ্রমিক মহল্লায় হানা দেয় পুলিস। অনু প্রধান নামে এক শ্রমিক আবাস থেকে উদ্ধার হয় প্যাকেটবন্দি গাঁজা। প্রতিবেশী শিল্পা ঠাকুর(৩৪) চা বাগানের শ্রমিক অনু প্রধানের বাড়িতে কাপড়ের ব্যাগ রাখার কথা বলে ঘরের চাবি নেন। সকালে চা বাগানের কাজে গিয়েছিলেন অনু প্রধান। বিকেলে বাড়ি ফিরে দেখেন মহল্লায় মালবাজার থানার পুলিস এসেছে। সেসময় অনু ও প্রতিবেশী শিল্পা দুজনেই একই বাড়িতে ছিলেন। ঘটনাস্থলে আসেন মালবাজার থানার আইসি সমীর তামাং, মালবাজার মহকুমা পুলিস আধিকারিক রোশনপ্রদীপ দেশমুখ ও অন্য আধিকারিকরা। ম্যাজিস্ট্রেট রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে পুলিস চার কেজি গাঁজা উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ