Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত মুর্শিদাবাদের ৬

গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত মুর্শিদাবাদের ৬
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালের জানুয়ারি মাসে এন্টালিতে গাঁজা পাচারের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে ধরেছিল গোয়েন্দা পুলিস। সব মিলিয়ে গাঁজার পরিমাণ ছিল প্রায় ২৫ কেজি। ধৃতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার ছ’জন মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করেছে আলিপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমা মজুমদার। আজ, শুক্রবার সাজা ঘোষণা করা হবে। সরকারি আইনজীবী অমলকুমার পাল বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা গোয়েন্দা পুলিসের নারকোটিক সেলের অফিসাররা এন্টালি থানা এলাকা থেকে ছ’জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল। তাদের কাছেই ছিল ওই গাঁজা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ