Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা পাচার সন্দেহে ধৃত যুবক

গাঁজা পাচার সন্দেহে ধৃত যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,রায়গঞ্জ: গাঁজা পাচার সন্দেহে এক মহিলাকে আটক করলো রায়গঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার বাড়ি কোচবিহারের শ্যামাপ্রসাদপল্লী এলাকায়। পুলিস জানিয়েছে, ওই মহিলা কোচবিহার থেকে বাসে করে প্রথমে শিলিগুড়ি আসেন এরপর বাসে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন। রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার কথা ছিলো। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পুলিস ওই মহিলাকে আটক করে এরপর ওই মহিলার দুটি ব্যাগে গাঁজা রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। যদিও এই ঘটনায় অভিযুক্ত জানান, তিনি ওই ব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন না। ওই ব্যাগদুটো অন্য কারও।
Advertisement
সম্পর্কিত সংবাদ