Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা খেত নষ্ট করল পুলিস

গাঁজা খেত নষ্ট করল পুলিস
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: সোমবার শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাঁজা নিধন অভিযানে নামে শীতলকুচি থানার পুলিস। এদিন বিকেল পর্যন্ত অভিযানে ভাঐরথানা পঞ্চায়েতের ছোট শালবাড়ি এলাকায় প্রায় ১৪ বিঘা জমির গাঁজা খেত কেটে দেন পুলিস কর্মীরা। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, অবৈধভাবে গাঁজা চাষ রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগেও এমন অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও অভিযান চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ