সংবাদদাতা, ময়নাগুড়ি: মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ কেটে দিল ময়নাগুড়ি থানার পুলিস। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের রথেরহাট, আমগুড়ি, পানবাড়ি, রামসাই, জলঢাকা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
Advertisement
আইসি সুবল ঘোষ বলেন, খবরের ভিত্তিতে আমরা এদিন অভিযান চালাই। প্রচুর গাঁজার গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলি পুড়িয়ে দেওয়া হয়। এমন অভিযান লাগাতার চলবে।



