Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা গাছ নষ্ট করল পুলিস

গাঁজা গাছ নষ্ট করল পুলিস
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি ও কুমারগ্রাম: ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিস গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার ব্লকের আমগুড়ি, রথেরহাট, পানবাড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান চলেছিল। বুধবার ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালানো হয়। একাধিক বাড়ির পিছনে ফাঁকা জমিতে গাঁজা চাষ করা হয়েছে দেখে চক্ষু চড়কগাছ হয় পুলিসের। অভিযান চালিয়ে পুলিস কর্মীরা ওসব কেটে দেন এবং পুড়িয়ে নষ্ট করে দেন। থানার আইসি সুবল ঘোষ বলেন, দু’দিন ধরে আমাদের অভিযান চলছে। গোটা ময়নাগুড়িতে এমন অভিযান চলানো হবে। প্রত্যেকটি গাছ কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে।  
Advertisement
একইভাবে এদিন, কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা, পূর্ব নারারথলি, মধ্য নারারথলি ও নারারথলিতে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডলের নেতৃত্বে অভিযানে লক্ষাধিক টাকার গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়েছে। 
কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন, এদিনের অভিযানে লক্ষাধিক টাকার গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে, তারা যেন কোনও মতেই এ ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত না হয়।  
সম্পর্কিত সংবাদ