Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা গাছ নষ্ট করল পুলিস

গাঁজা গাছ নষ্ট করল পুলিস
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বাড়িতে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে ফেলল পুলিস। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার ঘটনা। পুলিস জানিয়েছে, রবিবার এলাকার বেশকিছু বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০টি গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। অবৈধ গাঁজা চাষ রুখতে এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে কোচবিহার জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ