Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরি যাওয়া ১১ লক্ষের গয়না উদ্ধার করল গিরিশ পার্ক থানা

বাড়ির পরিচারিকা গয়না চুরি করেছিল। তার স্বামী সেই গয়না একাধিক গোল্ড লোন প্রদানকারী সংস্থায় বন্ধক রেখে মোটা টাকা ঋণ নেয়। তদন্তে নেমে গিরিশ পার্ক থানা বিভিন্ন স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে ১১ লক্ষ টাকার গয়না উদ্ধার করেছে।

চুরি যাওয়া ১১ লক্ষের গয়না উদ্ধার করল গিরিশ পার্ক থানা
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির পরিচারিকা গয়না চুরি করেছিল। তার স্বামী সেই গয়না একাধিক গোল্ড লোন প্রদানকারী সংস্থায় বন্ধক রেখে মোটা টাকা ঋণ নেয়। তদন্তে নেমে গিরিশ পার্ক থানা বিভিন্ন স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে ১১ লক্ষ টাকার গয়না উদ্ধার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই পরিচারিকা মাস ছয়েক আগে গিরিশ পার্কের এক ব্যবসায়ীর বাড়িতে কাজে যোগ দিয়েছিল। অল্পদিনের মধ্যেই সে পরিবারের লোকজনের এতটা আস্থা ও বিশ্বাস অর্জন করেছিল যে বাড়ির সর্বত্র তার যাতায়াতে কেউ বাধা দিত না। সেই সূত্রে আলমারির চাবি কোথায় থাকে, তাও জেনে নিয়েছিল ওই পরিচারিকা। তারপর সময়-সুযোগ মতো সে ধাপে ধাপে আলমারি থেকে সোনার গয়না সরাতে শুরু করে। কয়েকদিন আগে বিষয়টি নজরে আসতেই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। বাড়ির পরিচারিকাকে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, সে-ই যাবতীয় সোনার গয়না হাতিয়েছে। সে গয়নাগুলি তার স্বামীকে দিয়েছে। এরপরই একাধিক স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে চুরি যাওয়া ১১ লক্ষ টাকার গয়না উদ্ধার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ