Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাজে এল না রাহুলের শতরান, গিল-সুদর্শন জুটিতে ম্যাচ জিতল গুজরাত

কাজে এল না রাহুলের শতরান, গিল-সুদর্শন জুটিতে ম্যাচ জিতল গুজরাত
  • ১৯ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ১০ উইকেটে ম্যাচ জিতল গুজরাত। দিল্লির বিপক্ষে বড় জয় পেল গিল বাহিনী। আজ রবিবার আইপিএল ২০২৫-এর ৬০তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স। দিল্লিতে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথম ব্যাট করতে নেমে গিলদেরকে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দেয় অক্ষর প্যাটেলরা। দিল্লির হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন রাহুল। অন্যদিকে ২০০ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত। টাইটান্সের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন সাই সুদর্শন। ৯৩ করেন গিল। ফলে ম্যাচে ফিরে আসতে পারেনি দিল্লি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন সাই সুদর্শন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ