Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটোরা, মুণ্ডেশ্বরী নদী থেকে উদ্ধার বিরাট অলিভ রিডলে কচ্ছপ

মৎসজীবীদের জালে আটকে পড়েছিল প্রায় ৫০ কেজি ওজনের একটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ

আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটোরা, মুণ্ডেশ্বরী নদী থেকে উদ্ধার বিরাট অলিভ রিডলে কচ্ছপ
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মৎসজীবীদের জালে আটকে পড়েছিল প্রায় ৫০ কেজি ওজনের একটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। সেটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশকর্মীরা। আমতা ২ ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটোরার হাজরাপাড়ার কাছে মুণ্ডেশ্বরী নদীতে এক মৎসজীবীর জালে আটকে পড়ে কচ্ছপটি। বৃহস্পতিবার সকালে পরিবেশকর্মীরা বিষয়টি জানতে পেরে দ্রুত উত্তর ভাটোরায় পৌঁছন। পর্যবেক্ষণের পর বোঝা যায়, সেটি একটি সামুদ্রিক অলিভ রিডলে। এরপর পরিবেশকর্মীরা খবর দিলে বনদপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

Advertisement

বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, বিভিন্ন কারণে দিকভ্রষ্ট হয়ে এইসব সামুদ্রিক প্রাণীগুলি নদীতে চলে আসে। দীর্ঘক্ষণ মিঠে জলে থাকলে এইসব কচ্ছপের শারীরিক সমস্যাও তৈরি হয়। তাই উদ্ধার হওয়া অলিভ রিডলেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্রুত আমরা কচ্ছপটিকে সমুদ্রে পুর্নবাসন দেব। প্রসঙ্গত, এই নিয়ে বেশ কয়েকবার রূপনারায়ণ ও হুগলি নদী থেকে এইরকম সামুদ্রিক অলিভ রিডলে উদ্ধার হল। বনদপ্তরের তৎপরতায় প্রতিবারই এমন অলিভ রিডলেগুলিকে দ্রুত দীঘা বা জুনপুট উপকূলে পুর্নবাসন দেওয়া হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ