Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের স্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন

ঘাটালের স্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: সোমবার নিজেদের স্কুলের প্রাক্তন ছাত্রকে দিয়েই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করানো হল। ঘাটাল ব্লকের অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষক শেখ আকতার আলি বলেন, ‘আমাদের স্কুলে বিদ্যাসাগরের কোনও মূর্তি ছিল না। এদিন একটি মূর্তি বসানো হয়েছে। অনিরুদ্ধ গোস্বামী নামে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র তথা ভারতীয় সেনা বাহিনীর কর্মী ওই মূর্তির আবরণ উন্মোচন করেছেন।’ ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ওই স্কুলটির পঠনপাঠনের মান খুবই ভালো। স্কুলে বর্তমানে ৯৪জন পড়ুয়া এবং চার জন শিক্ষক রয়েছেন। এদিন বিদ্যাসাগরের মূর্তি বসানো নিয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ