Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে তৃণমূলের বর্ধিত সভা

ঘাটালে তৃণমূলের বর্ধিত সভা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: আর এক বছর পরেই বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই মাঠে নেমে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার ঘাটাল শহর তৃণমূলের পক্ষ থেকে ‘মিশন বিধানসভা-২০২৬’ নিয়ে একটি বর্ধিত কমিটির মিটিং হয়। পুরসভার ‘রাজীব নিলয়ে’ অনুষ্ঠিত ওই মিটিংয়ে ঘটাল শহর, ব্লক এবং জেলা স্তরের নেতারা অংশগ্রহণ করেন। দলের শহর সভাপতি অরুণকুমার মণ্ডল বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে মার্চের ৯ তারিখের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডের কর্মীদের নিয়ে সভা করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে কর্মীরা এখন থেকেই কীভাবে কাজ করবেন সেই বিষয়েই কর্মীদের নির্দেশ দিতে হবে।২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে ঘাটাল পুরসভায় তৃণমূল ৮টি ও বিজেপি ৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। একটি ওয়ার্ডে দুই দলই সমান-সমান ভোট পেয়েছে। অরুণবাবু বলেন, আমাদের কাছে বিধানসভা নির্বাচনের পরিস্থিতিটা আলাদা রকম ছিল। তাই ওই সময় বিজেপির ৮টি আসনে এগিয়ে থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ