সংবাদদাতা, ঘাটাল: ঘাটালে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার নির্দেশ দিল। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আশিস হুদাইত জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে যাদের বয়স আগামী জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে। তাদের তালিকা প্রস্তুত করে নভেম্বর মাসের মধ্যেই নাম অন্তর্ভুক্তির কাজ সম্পন্ন করতে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই দলীয় কর্মীরা মাঠে নেমে পড়েছেন বলে জানা গিয়েছে।
Advertisement
ঘাটাল মহকুমার বহু মানুষ কর্মসূত্রে জেলা এবং রাজ্যের বাইরে থাকেন। স্ত্রী সন্তানরাও তাঁদের সঙ্গে থাকেন। কিন্তু তাঁদের অধিকাংশের নাম এই মহকুমার ভোটার তালিকায় রয়েছে। তাঁরা গ্রামের বাড়িতে এসে ভোটও দেন। তাই ভিন রাজ্যে থাকা পরিবারগুলিরও কোনও নাগরিকের নাম ভোটার তালিকায় তুলতে বাকি রয়েছে কিনা তা জানতেই তৃণমূলের এই পদক্ষেপ। আশিসবাবু বলেন, ‘বর্তমানে আগের মতো বুথে গিয়ে ভোটে নাম তোলার প্রয়োজন হয় না। তাই ভিন রাজ্যে থাকা এই এলাকার মানুষজন যাতে অনলাইনেই তালিকায় নাম তুলতে পারেন সেজন্য আমাদের দলের কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। কীভাবে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে সেনিয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। ঘাটাল সাংগঠনিক জেলায় মোট বিধানসভার সংখ্যা ৭টি। ব্লক ১০টি এবং পুরসভা ৫টি। আশিসবাবু বলেন, যেসব কর্মী অনলাইনে কাজকর্মে পারদর্শী তাঁদেরই ভোটার লিস্টে নাম তোলার বিষয়ে সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, কেউ যদি এক নাম স্থানান্তরিত ও সংশোধন করতে চান সে বিষয়েও তৃণমূল কর্মীরা সহযোগিতা করছেন। ‘দলমত নির্বিশেষে প্রত্যেক নতুন ভোটারের নাম গুরুত্ব দিয়ে ভোটার লিস্টে তোলার কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। কারণ আজকে যে পরিবারটি আমাদের বিরোধী দলের সমর্থক আগামী দিনে তাঁরাই হয়তো আমাদের দলের হয়ে কাজ করবেন। তাই নতুন নাম তোলার ক্ষেত্রে দলীয় রং বাছার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ২০২৫ সালের ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ গত ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। যেসব নাগরিক ২০০৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে জন্মগ্রহণ করেছেন কিংবা যাঁরা ২০২৫ সালের ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ করবেন, তাঁরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। নতুন নাম তোলার জন্য ফর্ম ৬ ব্যবহার করতে হবে। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ এবং যেকোনও তথ্য সংশোধনের জন্য ফর্ম ৮ পূরণ করে জমা দিতে হবে।
আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য www.voters.eci.gov.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এছাড়াও, মোবাইলে ‘ভোটারস হেল্পলাইন’ অ্যাপ ডাউনলোড করেও আবেদন করা যাবে। বুথে অফলাইনেও সমস্ত কাজ করা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।